শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা নিয়োগ পেলেন সালমান এফ রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সংসদ সদস্য (এমপি) সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান)। তাকে অবৈতনিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের এখনও দায়িত্ব বণ্টন করা হয়নি।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ১১ জানুয়ারি সালমান এফ রহমানসহ ছয়জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করা হয়। উপদেষ্টা পদে থাকার সময় তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন‌ বলে নিয়োগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল।

নতুন প্রজ্ঞাপনের জানানো হয়েছে, সালমান এফ রহমানের এই নিয়োগ হবে অবৈতনিক। তবে তিনি উপদেষ্টা হিসেবে মন্ত্রীর পদমর্যাদা পাবেন।

এতে আরো বলা হয়, গত মন্ত্রিসভায় সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার নিয়োগ পাওয়া উপদেষ্টাদের এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বিষয়ের দায়িত্ব দেওয়া হয়নি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ