বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নিজেদের স্বার্থে আমেরিকা ইস্যু তৈরি করে: মোমেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমেরিকা কিছু ইস্যু তৈরি করেছিল তাদের স্বার্থের জন্য। তারা কিছু আদায় করতে পারবে ভেবে এ রকম কিছু করে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করেছেন। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা দুইটার দিকে সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্স বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মোমেন।

বিএনপিকে ইঙ্গিত করে মোমেন বলেন, আমাদের বিরোধীদল (বিএনপি) অসহযোগ করে। তাদের অভিযোগ মিথ্যে প্রমাণিত করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আমার দল ও নৌকাকে জনগণ ভোট দিয়ে স্থায়িত্ব ও উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছে। এজন্য তাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ