শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

কিছু মহল চক্রান্ত করে দ্রব্যমূল্য বাড়াচ্ছে: প্রধানমন্ত্রী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কিছু কিছু মহল ‘চক্রান্ত করে’ দ্রব্যমূল্য বাড়াচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, কিছু কিছু মহল আছে যারা চক্রান্ত করে মূল্যস্ফীতি বাড়ায়। তবে মানুষের ক্রয়ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে, এটাও সত্যি, আগে এত ক্রয় ক্ষমতা ছিল না।

সোমবার (২২ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভায় তিনি এ কথা বলেন।

রোজা সামনে রেখে প্রয়োজনীয় নিত্যপণ্য আগাম কিনে রাখা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সামনে রোজা- রোজার জন্য যা দরকার সবই আমরা আগাম ক্রয় করার ব্যবস্থা নিয়েছি। আর আমরা সব সময় যারা হত দরিদ্র, তাদের জন্য বিনা পয়সায় খাদ্য সাহায্য দিয়ে আসছি, সেই ব্যবস্থাও থাকবে।

তিনি বলেন, খাদ্য উৎপাদনে আমাদের কোনো সমস্যা নেই। তারপরও যে সমস্ত জিনিস আমাদের কিনতে হয়, যেমন ভোজ্য তেল, গম, জ্বালানি তেল, গ্যাস আমাদের আনতে হয়। আমরা সারাদেশে প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ দিয়েছি, এখন গ্যাসের চাহিদা আছে। আমাদের সার কারখানাগুলো, সেখানে গ্যাসের চাহিদা আছে, সেসব ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিচ্ছি, আগাম ব্যবস্থা নিচ্ছি।

যারা পণ্য মজুত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, অস্বাভাবিকভাবে ও দুরভিসন্ধি করে যারা পণ্য মজুত করে, মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। প্রয়োজনে জেলে পাঠিয়ে দেওয়া হবে। দেশে আর কখনো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া হবে না। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ