বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় আমীর খসরুর জামিন নামঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে রমনা থানার এ মামলাসহ দুটিতে জামিন শুনানির দিন ধার্য ছিল।

এর মধ্যে পল্টন থানার এক মামলায় জামিন দেন আদালত। তবে রমনা থানার মামলায় তার জামিন নামঞ্জুর করে আদেশ দেওয়া হয়।

তাই আপাতত আমীর খসরুর মুক্তি মিলছে না বলে জানান তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

এর আগে, গত ১৭ জানুয়ারি তাকে দুটি মামলায় জামিন দেন আদালত। এরপর ১৮ জানুয়ারি মোট ৮ মামলায় আমীর খসরুর পক্ষে করা জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল। এর মধ্যে ওইদিন চারটিতে তাকে জামিন দেন।

তবে বাকি চার মামলার মূল নথি মহানগর দায়রা জজ আদালতে থাকায় শুনানির জন্য ২১ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। ওইদিন আরও দুই মামলায় তাকে জামিন দেওয়া হয়। বাকি দুই মামলার একটিতে আজ জামিন পেলেও অপরটিতে জামিন নামঞ্জুর হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ