শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা‌দেশ-ভার‌তের সম্পর্ক যা বললেন স্পিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আগামী দিনে বাংলা‌দেশ ও ভার‌তের সম্পর্ক আরো গভীর হবে বলে প্রত্যাশা ব্যক্ত ক‌রে‌ছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

ঢাকায় ভারতীয় হাইক‌মিশ‌নের আয়োজনে বুধবার রা‌তে দেশ‌টির ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে দেওয়া বক্ত‌ব্যে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

স্পিকার ব‌লেন, বাংলাদেশ ও ভারত দীর্ঘদিন ধরে বন্ধুত্ব উপভোগ করছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দুই দেশের ঐতিহাসিক বন্ধনের সূচনা হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান বাংলাদেশের জনগণ সব সময় মনে রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে  দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। হাইক‌মিশার ব‌লেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের মূল লক্ষ্য দুই দেশের জনগণের উপকার করা। ভারতকে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী।

ভারতীয় দূত প্রণয় ব‌লেন, দুই দেশের  প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও জোরদার হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ