শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বতন্ত্র সংসদ সদস্যদের বৈঠক সন্ধ্যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে আজ রোববার বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্বতন্ত্র ৬২ এমপিকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র সংসদ সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন। সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি তার সরকারি বাসভবন গণভবনে স্বতন্ত্র এমপিদের সঙ্গে বৈঠক করবেন।

গত ৭ জানুয়ারির নির্বাচনে এবার ৬২ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে জয়লাভ করেছেন। এসব সতন্ত্র এমপিদের মধ্যে ৫৮ জনই আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। স্বতারা সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা। এদের মধ্যে দলের অনেক ত্যাগী নেতাও রয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সংসদে তাদের ভূমিকা কী হবে, এ নিয়ে ধোঁয়াশায় রয়েছেন তারা। সূতমতে, প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের বৈঠকেই আগামী পাঁচ বছর সংসদে স্বতন্ত্রদের ভূমিকা কী হবে, তা স্পষ্ট হয়ে যাবে।

নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এছাড়া জাতীয় পার্টি ১১টি এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে জয়লাভ করেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ