বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শীতের বিস্তৃতি হ্রাস পাবে, বৃষ্টির শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

চলমান টানা কনকনে শৈত্যপ্রবাহের বিস্তৃতি আজ মঙ্গলবার কমে আসতে পারে। দেশের বেশির ভাগ জেলার তাপমাত্রার উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশা কেটে রোদের আলোকচ্ছটা মিলবে। 

পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের আকাশে মেঘের আনাগোনা বাড়ার পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী দুই-তিন দিন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

আজ ফরিদপুর অঞ্চল এবং খুলনা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল বুধবার খুলনা, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা কমে রাতের তাপমাত্রা বাড়তে পারে।

বৃষ্টি শেষ হয়ে গেলে রাতের তাপমাত্রা কমবে দিনের বাড়তে পারে। আগামী কয়েক দিন সার্বিক তাপমাত্রা ক্রমেই কমবে। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে বিভিন্ন অঞ্চল থেকে শৈত্যপ্রবাহ ক্রমে দূর হতে পারে।

গতকাল দেশে শৈত্যপ্রবাহের বিস্তৃতি কিছুটা হ্রাস পেয়ে ৩৬ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়। সর্বনিম্ন ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল দিনাজপুরে। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি ও সর্বোচ্চ ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহ ছিল রাজশাহী, রংপুর বিভাগসহ টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, মৌলভীবাজার, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ বলেন, এলাকার ওপর নির্ভর করছে শীত কতদিন থাকবে। ঢাকার দিকে তাপমাত্রা বাড়লেও উত্তরের দিকে খুব একটা বাড়েনি। স্বাভাবিকভাবে ঢাকায় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শীত থাকে। উত্তরের দিকে হয়তো আর কিছুটা বেশি থাকবে। কিন্তু তাপমাত্রা বাড়বে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ