বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিশ্ব ইজতেমা আমাদের জন্য গৌরবের : ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মো. ফরিদুল হক খান
ধর্মমন্ত্রী

ইসলামের সুমহান আদর্শ ও শিক্ষার অনুসরণে মুসলিম উম্মাহর আমলি জিন্দেগি গঠন ও দীন প্রচারে অনন্য ভূমিকা রাখছে বিশ্ব ইজতেমা। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে সফলভাবে বিশ্ব ইজতেমার আয়োজন বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। প্রতি বছরের মতো এবারও মুসলিম উম্মাহর ঐতিহ্যময় বিশ্ব ইজতেমার ৫৭তম আয়োজন করতে পারায় মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করছি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য টঙ্গীর তুরাগ তীরে জায়গা বরাদ্দ দিয়েছিলেন। তিনি ইসলামের প্রকৃত শিক্ষা ও আদর্শ প্রচার ও প্রসারের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ ইসলামের খেদমতে অসামান্য অবদান রেখে গেছেন। জাতির পিতার আদর্শ অনুসরণে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইসলামের খেদমতে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণসহ ধর্মীয় ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছেন।

বিশ্ব মুসলিমের অন্যতম বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমা উপলক্ষে আমি দেশবাসী এবং বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বিশ্ব ইজতেমা ইসলামের মর্মবাণী প্রচার ও প্রসারের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছে। ইজতেমায় আগত বিদেশি মেহমানদের মাধ্যমে আবহমানকাল ধরে বাংলাদেশের লালিত সাম্প্রদায়িক সম্প্রীতি, অকৃত্রিম সরলতা ও অতিথিপরায়ণতা এবং সহিঞ্চুতার বার্তা বিশ্ব দরবারে পৌঁছে যাবে। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ