বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বৃহত্তর জুমার নামাজে অংশ নিতে টঙ্গীমুখী মুসল্লিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠছে ইজতেমা ময়দান। রাজধানীর উপকণ্ঠে কহর দরিয়া খ্যাত টঙ্গীর তুরাগ নদের তীরে ১৬০ একর জায়গায় বিস্তৃত এই ময়দান। 

শুক্রবার ফজরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিশ্ব তাবলীগ জামাতের বার্ষিক মহাসম্মেলনের ৫৭তম বিশ্ব ইজতেমা।

ইজতেমা উপলক্ষে বিভিন্ন জেলার মুসল্লি বাস, ট্রেন ও নৌ-পথে ময়দানে প্রবেশ শুরু করেছেন। আজ বৃহস্পতিবার বাদ ফজর থেকে বয়ান শুরু হয়েছে। বয়ান করেন ভারতে মাওলানা আহমেদ লাট। এসময় বাংলায় তর্জমা করেন বাংলাদেশের মাওলানা ফারুক। এরপর বাদজোহর বয়ান করেন মাওলানা রবিউল হক, বাদ আছর মাওলানা ফারুক সাহেব, বাদ মাগরির মাওলানা ইব্রাহীম। দুপুরে ময়দান পরিদর্শনে আসেন ধর্ম প্রতিমন্ত্রী।

 আজ শুক্রবার বাদ ফজর বয়ান করবেন মাওলানা আহম্মেদ বাটলার, বাংলায় তর্জমা করবেন মাওলানা জিয়াউল হক। জুমা পড়াবেন কাকরাইল মসজিদের ঈমাম মাওলানা যোবায়ের। বাদ জুমা নামাজের বয়ান করবেন জর্ডানের খতিব ওমর, বাদ আছর মাওলানা যোবায়ের ও বাদ মাগরির  মাওলানা আহম্মেদ লাট বয়ান করবেন।

ইতোমধ্যে ভারত, পাকিস্তান, কুয়েত, সৌদি আরব, আফগানিস্তান, চীন, জাপান, ওমান, কানাডা, মোজাম্বিক, দুবাই, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর, ইতালি, জর্ডান ও যুক্তরাজ্যসহ ৪০টি দেশের প্রায় এক হাজার বিদেশি মেহমান ইজতেমা ময়দানে অবস্থান করছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, মুসল্লিদের নিরাপত্তায় ময়দান ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ছয় হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহনীর সদস্য থাকবেন। ইজতেমা ময়দানের সব প্রবেশ পথে ক্লোজ সার্কিট ক্যামেরা ও বিভিন্ন পয়েন্টে পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়েছে। ময়দানে আসা মুসল্লিদের সেবায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা নিরাপত্তায় নিয়োজিত আছেন। পুলিশের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। বিশ্ব ইজতেমাকে ঘিরে যেন কোনো নাশকতা সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ সতর্ক রয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ