শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গ্যাসের সংকট নিরসনসহ ৫ দফা দাবিতে সিলেট জেলায় আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ কর্মসূচি পালন করা হচ্ছে। 

গত রবিবার মহানগরের কোর্ট পয়েন্টে একটি মানববন্ধন কর্মসূচি থেকে এ কর্মসূচির ডাক দেয় সংগঠনটি। গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিনভর মাইকিং করে সিলেটে কর্মবিরতি পালনের আহ্বান জানানো হয় পরিবহন শ্রমিকদের। 

পরিবহন নেতারা বলছেন- সিলেটে বর্তমানে গ্যাসের তীব্র সংকট চলছে। প্রতিদিন বিভিন্ন সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে গ্যাস পাচ্ছে না পরিবহন শ্রমিকরা। গত কয়েক বছরে গ্যাসের সংকট সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট মহলে বারবার ধর্ণা দিয়েও সমাধান মিলছে না।

বেশ কয়েক  বার আন্দোলনও করা হয়েছে। কিন্তু অবস্থা তথৈবচ। ফলে বাধ্য হয়েই তারা এবার ‘কঠোর’ আন্দোলনের পথ বেছে নিয়েছেন। 

মঙ্গলবার দুপুরে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম সিলেটভিউ-কে বলেন, তেল-গ্যাসে ভরপুর সিলেট। আর সেই সিলেটবাসীকেই বঞ্চিত করা হচ্ছে এ সম্পদ থেকে।

এটা সিলেটবিদ্বেষমূলক ও গভীর ষড়যন্ত্র। এই সমস্যার স্থায়ী সমাধান ও বিভিন্ন সময় গাড়ি পুড়ানো মামলায় শ্রমিকদের জড়িয়ে হয়রানি করাসহ ৫ দাবিতে বুধবার ভোর থেকে সিলেট জেলায় পরিবহন শ্রমিকরা অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন। প্রয়োজনে পুরো বিভাগ অচল করে দেওয়া হবে।
 
এদিকে, আজ ভোর থেকেই সিলেটের সড়কগুলো যানবাহনহীন। বাস স্টেশনগুলো থেকে ছেড়ে যাচ্ছে না আঞ্চলিক ও দূরপাল্লার বাস। চলাচল করছে না কোনো ধরনেরই যানবাহন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ