মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

৩ দিনের মধ্যে ঐকমত্যের কার্যক্রম সম্পন্নের আশা: ড. আলী রীয়াজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য প্রক্রিয়া আগামী তিন দিনের মধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত কমিশনের দ্বিতীয় ধাপের ১৯তম দিনের সভায় বক্তব্য রাখেন তিনি।

সভায় ড. রীয়াজ বলেন, “আজ থেকে শুরু করে আগামী তিন দিনের মধ্যে আমরা বহু গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবো বলে বিশ্বাস করি। ইতোমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল যে আন্তরিক সহযোগিতা করছে, তা এই প্রক্রিয়াকে সফল করবে বলেই আমি মনে করি।”

তিনি জানান, খসড়া নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হচ্ছে না। তবে বড় ধরনের মৌলিক আপত্তি উঠলে তা কমিশনের ফ্লোরে তোলা হবে। আলাদাভাবে দেওয়া মতামতগুলো যাচাই করে চূড়ান্ত সনদে সংযুক্ত করা হবে।

চূড়ান্ত ঐকমত্যের নথিতে থাকবে পটভূমি, প্রক্রিয়ার বিবরণ এবং অংশগ্রহণকারী দলগুলোর অঙ্গীকার। তবে এখনই ঐকমত্য পাওয়া বিষয়গুলোর তালিকা প্রকাশ করা হচ্ছে না বলে জানান তিনি।

সভায় নাগরিকদের মৌলিক অধিকার প্রসার সংক্রান্ত প্রস্তাব নিয়েও আলোচনা হয়। ড. রীয়াজ বলেন, “সংবিধানের দ্বিতীয় ও তৃতীয় ভাগে থাকা অধিকারগুলোকে বিল অব রাইটস আকারে উপস্থাপনের প্রস্তাব এসেছে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিষয়ে পদ্ধতিগত ঐকমত্য এখনও হয়নি।”

পুলিশ কমিশন সম্পর্কেও মত দেন ড. রীয়াজ। তিনি বলেন, “প্রথম দফায় আমাদের ১৬৬টি সুপারিশে পুলিশ কমিশন অন্তর্ভুক্ত ছিল না। তবে বিভিন্ন মহল থেকে গুরুত্বের সঙ্গে বিষয়টি সামনে আসায় এখন তা আলোচনায় আনা হয়েছে। গত ১৬ বছরে পুলিশের ভূমিকাই এই দাবিকে যুক্তিসঙ্গত করেছে।”

বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল— পুলিশ কমিশন গঠন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও নাগরিক অধিকারের প্রসার।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ