বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু

বায়তুল মোকাররমের সৌন্দর্য বর্ধনের কাজ শুরু শিগগির: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আধুনিকায়ন, সৌন্দর্য বর্ধন ও উন্নয়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ইতোমধ্যে এই প্রকল্পের সম্মতি পাওয়া গেছে এবং শিগগির কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (৭ ডিসেম্বর) বায়তুল মোকাররমের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা জানান। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ ব্রিফিং হয়।

ধর্ম উপদেষ্টা বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উন্নয়নে সবচেয়ে বড়ো যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। সেটি হলো-জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আধুনিকায়ন, সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন শীর্ষক প্রকল্প। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৯৯ কোটি টাকা। এরই মধ্যে এ অর্থায়নের সম্মতি পাওয়া গেছে।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, এ প্রকল্পের মাধ্যমে মসজিদের মূল কাঠামো ঠিক রেখে অভ্যন্তরীণ সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়ন করা হবে, আধুনিক স্যানিটেশন ব্যবস্থা এবং বহিরাঙ্গণে আচ্ছাদিত করা হবে, অফিস ভবন ও মিনার নির্মাণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। আমরা যথাদ্রুত সম্ভব এ প্রকল্পের কাজ শুরু করতে পারব, ইনশাল্লাহ।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদটি আমাদের সবার মন্তব্য করে খালিদ হোসেন বলেন, সরকার তথা ধর্মবিষয়ক মন্ত্রণালয় মসজিদটিতে ইবাদতের যথোপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য সচেষ্ট রয়েছে। আমরা সবার সহযোগিতা চাই, পরামর্শ চাই। বিশেষ করে মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সবার দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করব। আমরা যত্রতত্র নোংরা-আবর্জনা ফেলব না, আমরা ডাস্টবিন ব্যবহার করব। মসজিদের অযুখানা ও টয়লেট নিজে ব্যবহার করব এবং অন্যের ব্যবহার উপযোগী রাখতে যত্নশীল হবো।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ