বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু

চলতি সপ্তাহেই তফসিল: ইসি সানাউল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি সপ্তাহের যে কোনো দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। একইসঙ্গে নির্বাচনের দিন ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (৭ ডিসেম্বর) ‎ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোটের আগে-পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, এর আগের নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলত বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা শুরু হত। এবার তা এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। আগামীকাল সোমবার বিটিভিকে চিঠি দেয়া হবে তফসিল রেকর্ড করার জন্য।

তিনি বলেন, যেদিন তফসিল ঘোষণা হবে সেদিন সন্ধ্যায় মাঠ পর্যায়ে মিটিং হবে। আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট থাকবে। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে। ভোটের আগের রাতেই ব্যালট পৌঁছে যাবে ভোটকেন্দ্রে।

নির্বাচনে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, সরকারি, আধা সরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নেয়া হবে। বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের এই মুহূর্তে ভোটের কাজে নিযুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

ভোটের দিন সাধারণ ছুটি থাকবে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংক, পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী। তফসিলের পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই পদে বহাল থেকে ভোট করতে পারবে না। আইন যাদের পারমিট করবে তারাই নির্বাচনে অংশ নিতে পারবে।

নির্বাচনী পোস্টার নিয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টা সময় দেয়া হবে পোস্টার সরাতে, না সরালে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রবাসী ভোটারদের জন্য সোমবার থেকে ব্যালট ছাপানো হচ্ছে বলেও জানান এই ইসি সচিব। 

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ