বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু

দেশের বাজারে বাড়লো ভোজ্যতেলের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। লিটারে ৬ টাকা বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম কাল সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

আজ রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনার প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের মূল্য নিম্নোক্তভাবে সমন্বয় করা হলো।

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা, ৫ লিটার বোতল সয়াবিন তেল ৯৫৫ টাকা। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম ১৬৬ টাকা।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর লিটারে ৯ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১৯৮ টাকা। যা নিয়ে আপত্তি তোলে বাণিজ্য মন্ত্রনালয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ