বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু

বিটিভি-বেতারকে তফসিল রেকর্ড করতে প্রস্তুত থাকতে বললো ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী বুধবার এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। ওইদিন প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশে ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে এই চিঠি দেওয়া হয়েছে।

আজ সোমবার (৮ ডিসেম্বর) গণমাধ্যমকে ইসির জনসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত করেছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, তফসিল উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডের জন্য বেতার ও টেলিভিশনে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

বিটিভি ও বাংলাদেশ বেতারকে পাঠানো চিঠিতে বলা হয়, সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এজন্য প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছে কমিশন, যেন তাৎক্ষণিকভাবে ভাষণ রেকর্ড করে প্রচার করা যায়।

ইসি সচিব আখতার আহমেদ জানান, আগামী ১০ ডিসেম্বর ভাষণ রেকর্ড করার সিদ্ধান্ত হয়েছে। এদিন রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন সিইসিসহ কমিশনের সকল সদস্য।

ইসি কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই রেওয়াজ অনুযায়ী জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল দেন সিইসি।

জানা গেছে, ভাষণটি রেকর্ডের পরপরই প্রচার করা হতে পারে।

এ নিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে। আর নির্বাচন হতে পারে ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ