বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু

জামিন পাননি বাউল শিল্পী আবুল সরকার, শাস্তির দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর করেছেন মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এই জামিন নামঞ্জুর করেন। এ সময় আদালত চত্বরে বেশ কয়েকজন আইনজীবী আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

আবুল সরকারের আইনজীবী জিন্নত আলী জানান, গত ২৩ নভেম্বর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার প্রথম জামিন শুনানি হয় এবং বিচারক জামিন নামঞ্জুর করেন। পরে ফৌজদারি কার্যবিধি মোতাবেক জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আসামি পক্ষে শুনানিতে অংশ নেন হাইকোর্টের আইনজীবী শহিদুল ইসলাম, জহির আহমেদ, মো. শফিক উদ্দিন, মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী জিন্নত আলী, মো. সোহরাব হোসেন, মহীউদ্দিন স্বপন, কামরুল হাসান খোকন, হেলাল উদ্দিন আহমেদ, ফাতে ইবনে ঝল্টুসহ ১৫-১৬ জন আইনজীবী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সরকারি কৌঁসুলি নূরতাজ আলম বাহার। উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষে বিচারক এস কে এম তোফায়েল হাসান আবুল সরকারের জামিন নামঞ্জুর করেন।আইনজীবী জিন্নত আলী আরও বলেন, আবুল সরকার আদালতে দোষী প্রমাণিত হলে দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ