বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পদত্যাগ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সংবাদ সম্মেলন ডাকলেও সেখানে পদত্যাগের ঘোষণা দেননি।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন করার ঘোষণা দিলেও পদত্যাগের বিষয়ে কিছু জানাননি।

এ বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নে আসিফ বলেন, ‘প্রধান উপদেষ্টার দফতর থেকে প্রেস উইং এ বিষয়টি জানিয়ে দেবে।’

কোন দল থেকে নির্বাচন করবেন- তা জানতে চাইলে তরুণ এই উপদেষ্টা বলেন, ‘সেটাও সময়মতো জানতে পারবেন। আমার জানামতে ধানমন্ডি থেকে তো বিএনপি মনোনয়ন দিয়ে দিয়েছে।’

এর আগে উপদেষ্টা হিসেবে তিনি গত ১৫ মাসে কী কী কাজ সমাধা করেছেন, কী কী চলমান আছে, সে বিষয়গুলো সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন আসিফ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ