বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, নির্বাচনের পর পদত্যাগের পরিকল্পনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পদত্যাগের কথা ভাবছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।  বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হোয়াটসঅ্যাপে এক সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এ কথা জানান।

রয়টার্সকে রাষ্ট্রপতি বলেন, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিনি অপমানবোধ করছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপ্রধান হিসেবে সাহাবুদ্দিন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এর বাইরে পদটি মূলত আনুষ্ঠানিক। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে দেশের কার্যনির্বাহী ক্ষমতা থাকে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দিল্লিতে চলে যান। সংসদ ভেঙে যায়। পরে সাহাবুদ্দিনের অবস্থান গুরুত্ব পায়। তিনিই ছিলেন দেশের শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ।

২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগ সরকারের সময় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ