বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নির্মোহ ও বস্তুনিষ্ঠ তদন্ত চান পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই শনিবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে বলেছেন, আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের সেই দিনে বিজয় যখন সন্নিকটে তখন সুপরিকল্পিতভাবে জাতির বাছাই করা মেধাবী সন্তানদের হত্যা করা একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র ছিল। দেশবিরোধী শক্তি চেয়েছিল এই জাতিকে মেধাহীন করতে, চিন্তাহীন করতে। শহীদ বুদ্ধিজীবী দিবসে ইসলামী আন্দোলন বাংলাদেশ  সকল শহীদদের মাগফিরাত কামনা করছে এবং তাদের যথাযথ প্রতিদান কামনা করছে।

পীর সাহেব চরমোনাই বলেন, একাত্তর সালের পুরো বছরজুড়েই হত্যাকাণ্ড ঘটেছে। ১৪ ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পরপরই দেশ স্বাধীনতা অর্জন করেছিল। তখন স্বাধীন দেশের সরকারের প্রধান কাজগুলোর একটা হওয়ার কথা ছিল এই হত্যাকাণ্ডের তদন্ত করা এবং অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা। দুঃখজনক সত্য হলো, তখন এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয় নাই, অপরাধীদের চিহ্নিত করা হয় নাই। স্বাধীনতার বহু বছর পরে ২০১৩ সালে যে বিচার হয়েছে তাতেও বিচারের বিষয়টি বিতর্কিতই রয়ে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায়, এই হত্যাকাণ্ডের নির্মোহ ও বস্তুনিষ্ঠ তদন্ত হোক। অপরাধীচক্র চিহ্নিত হয়ে থাকুক। অন্যথায় ইতিহাসের কাছে জাতি হিসেবে আমরা দায়বদ্ধ থেকে যাবো।

পীর সাহেব চরমোনাই জানান, আগামীকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশেই দোয়া ও আলোচনা সভার আয়োজন করবে। শহীদদের জন্য দোয়া করা হবে। তাদের মহিমা তুলে ধরা হবে ইনশাআল্লাহ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ