বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সীমান্ত দিয়ে অস্ত্র-গোলাবারুদ আনার চেষ্টা চলছে : বিজিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে সীমান্ত দিয়ে অস্ত্র ও গোলাবারুদ আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। সোমবার দুপুরে এক প্রেস কনফারেন্সে তিনি এ কথা জানান।

এর আগে, সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে ৪টি বিদেশি পিস্তল, ২৪ রাউন্ড গুলি ও ৬টি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পরে সংবাদ সম্মেলনে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন,  ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার দূরে গোপালপুর এলাকায় একটি মোটরসাইকেলকে গতিরোধের সংকেত দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুজন একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে আমেরিকার তৈরি চারটি পিস্তল, ২৪ রাউন্ড গুলি ও ৬টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।’

বিজিবি অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান আরও বলেন, ‘দুষ্কৃতকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে অবৈধ পথে অস্ত্র ও গোলাবারুদ আনার চেষ্টা চালাচ্ছে। তবে সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার পর ৫৩ বিজিবির আওতাধীন প্রায় ৫০ কিলোমিটার সীমান্ত এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়েছে। বিশেষ টহলের অংশ হিসেবেই এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ