বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ক্ষমতা ধরে রাখার মানসিকতাই এ দেশকে পিছিয়ে নিয়ে গেছে: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ক্ষমতা ধরে রাখার মানসিকতাই এ দেশকে পিছিয়ে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ মিলনায়তনে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে আরবি বিভাগের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কয়েক দিন পর আমরা বিদায় হয়ে যাব। এ দেশে একবার চেয়ারে বসতে পারলে চেয়ার ছাড়তে চায় না। আমরা চলে যাওয়ার জন্য তৈরি হয়ে আছি।

তিনি আরও বলেন, ইতোমধ্যে আমার জিনিসপত্র চট্টগ্রামে পাঠিয়ে দিচ্ছি। যেহেতু ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে, এর আগে সব জিনিস পাঠিয়ে দেব। নতুন সরকার শপথ নিলে আমরা বিদায় হয়ে যাব। আমাদের মধ্যে কোনো দুঃখবোধ নেই। যতদিন আল্লাহতায়ালা সুযোগ দিয়েছেন কাজ করেছি। এখনো কাজ করে যাচ্ছি।

আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি দিয়েছে চবির আরবি বিভাগ। (১৭ ডিসেম্বর) প্রথম দিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সামনে থেকে বিভাগটির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ