মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সংবাদমাধ্যমের অফিসে আক্রমণ ও অগ্নিসংযোগ অগ্রহণযোগ্য: গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে আক্রমণ ও অগ্নিসংযোগের নিন্দা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে বলেছেন, পরিস্থিতি যাই হোক না কেন; গণমাধ্যমের অফিসে অগ্নিসংযোগ করা প্রতিবাদের গ্রহণযোগ্য ভাষা হতে পারে না।

তিনি বলেন, যে দুইটি পত্রিকার অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে তাদের সম্পাদকীয় নীতি নিয়ে দেশের সিংহভাগ মানুষের আপত্তি আছে, বাংলাদেশে ফ্যাসিবাদের পক্ষে বয়ান ও সম্মতি উৎপাদনে এই পত্রিকা ভূমিকা রেখেছে বলে মনে করা হয়। নানাভাবে অপতথ্য তৈরিতেও এই পত্রিকা দুইটির দায় আছে। সবকিছু সত্ত্বেও আধুনিক জাতিরাষ্ট্রে কোনো পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়া যায় না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, গতকাল যারা অগ্নিসংযোগ করেছে তাদেরকে দেশের কোন রাজনৈতিক ও ধর্মীয় শক্তি ধারণ করে নাই। এমনকি বিপ্লবী শহীদ ওসমান হাদীর সাথে সম্পৃক্ত কোন প্রতিষ্ঠানও এই অগ্নিসংযোগকে সমর্থন করে নাই। ফলে এই ঘটনা গুরুতর হলেও বিচ্ছিন্ন ঘটনা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, দেশকে অস্থিতিশীল করার জন্য এবং দেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখানোর অপচেষ্টা চলমান আছে। ওসমান হাদীর শাহাদাতের বেদনাকে কেন্দ্র করে তেমন কোন অপচেষ্টাকে প্রশ্রয় দেওয়া যাবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সকলকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানায় একই সাথে গণমাধ্যমকে দায়িত্বশীল আচরণ করতে আহ্বান জানায়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ