মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মধ্যপ্রাচ্যে রজব মাস শুরু, রমজানের বাকি আর দুই মাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) এসব দেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাস গণনা করা হবে। এর মধ্য দিয়ে শুরু হলো পবিত্র রমজানের কাউন্টডাউন। আর মাত্র দুই মাস বাকি রমজানে।

ইসলামে এই রজব মাসের গুরুত্ব ও তাৎপর্য অনেক। বছরের যে চারটি মাসকে আল্লাহ তায়ালা শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য দিয়েছেন, সেই ‘আশহুরুল হুরুম’ বা সম্মানিত মাসের মধ্যে অন্যতম রজব মাস। ইসলামের গুরুত্বপূর্ণ ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে রজব মাসের যোগসূত্র ও সম্পৃক্ততা রয়েছে।

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি শুরু করতেন এবং পুরো রজব মাসজুড়ে বরকতের দোয়া পড়তেন।

এদিকে রজব এবং শা'বান উভয় মাসই তাদের স্বাভাবিক নিয়ম অনুসারে ২৯ থেকে ৩০ দিন স্থায়ী হয়, তাহলে রমজান মাস প্রায় ৬০ থেকে ৬১ দিনের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে। এ হিসেবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আগামী বছর ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর সম্ভাবনা রয়েছে।

বেশিরভাগ ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের তুলনায় বাংলাদেশের আকাশে চাঁদ একদিন পর দেখা যায়। ফলে রমজান মাস শুরু ও ঈদুল ফিতর পালনের তারিখও একদিন পিছিয়ে যায়। এক্ষেত্রে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজানের প্রথম দিন হবে ১৯ ফেব্রুয়ারি। সূত্র: গালফ নিউজ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ