মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো মূল অভিযুক্ত ফয়সাল ও তার সহযোগীর ভারতে পালানোর খবর তাদের মূল অবস্থান গোপনের একটি কৌশল হতে পারে বলে ধারণা করছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম।

আজ রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ‘পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ সংবাদ সম্মেলনে’ এ কথা বলেন তিনি।

মূল অভিযুক্তদের অবস্থান নিয়ে রফিকুল ইসলাম বলেন, তারা বর্ডার পার হয়ে চলে গেছে কি-না, এ ব্যাপারে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। একটা হতে পারে, অপরাধীরা নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থান গোপন করার প্রচেষ্টা করতে পারে। দেশের ভেতরে কোথাও আছে কি-না, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। থাকলে গ্রেপ্তারের চেষ্টাও চলমান আছে। 

এদিকে, ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ঘটনার দিন রাত ৯টায় আসামির বিষয়ে নিশ্চিত হওয়া যায়। এরপরই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়। হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ডিবিপ্রধান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ