মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মার্কিন বিচারপতি পদে বাংলাদেশি নারী, কোরআন ছুঁয়ে শপথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন যুক্তরাষ্ট্রে বিচারপতি পদে অধিষ্ঠিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী সোমা সাঈদ। তিনি কোরআনে কারিম ছুঁয়ে শপথ নিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নিউইয়র্ক সিটিস্থ কুইন্স সিভিল কোর্ট হাউসে উচ্চপদস্থ বিচারপতি, কর্মকর্তা, রাষ্ট্রদূত ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এভাবে শপথ নেন তিনি।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিচারপতির এমন অভিনব শপথগ্রহণ এটিই প্রথম। তার এই শপথ গ্রহণ যুক্তরাষ্ট্রে ধর্মীয় বৈচিত্র্যের একটি নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে ধরা হচ্ছে। এতে দেশটির ৫০টি অঙ্গরাজ্যজুড়ে ছড়িয়ে থাকা লাখ লাখ প্রবাসী বাংলাদেশীর মাঝে বইছে প্রাণবন্ত আলোচনা, মিষ্টি বিতরণ ও আনন্দ-উচ্ছ্বাস। এভাবে শপথ নিতে পেরে সোমা সাঈদ নিজেও ছিলেন বেশ উচ্ছ্বসিত।

সোমা সাঈদ কেবল মেধাসম্পন্ন ব্যক্তিত্বই নন, বরং বাঙালি কমিউনিটির অত্যন্ত পরিচিত এক মুখ। এর আগে ২০২১ সালে তিনি কুইন্স ডিস্ট্রিক্ট জাজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ