মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তারেক রহমানকে স্বাগত জানিয়ে যা বললেন নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে স্বাগত জানিয়েছেন। ২৫ ডিসেম্বর তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলায় তারেক রহমানের অংশগ্রহণ ফলপ্রসূ হোক।

নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান। একজন রাজনৈতিক নেতা ও নাগরিক হিসেবে নিজের দেশে ফিরে আসার এই অধিকার আমাদের গণতান্ত্রিক সংগ্রামের ইতিবাচক প্রতিফলন। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক ভিন্নমতের কারণে তারেক রহমান ও তার পরিবার দীর্ঘ সময় নির্বাসিত ছিলেন। তবে হাজারো শহীদের রক্তদান ও গণঅভ্যুত্থানের ফলে আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে তারা দেশে ফিরে আসতে সক্ষম হয়েছেন।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, আমরা চাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে ভবিষ্যতে কোনো রাজনৈতিক নেতা বা নাগরিক রাষ্ট্রীয় দমন-পীড়নের শিকার হবে না। দীর্ঘ রাজনৈতিক অবরোধ ভেঙে আমরা আজ মুক্ত বাংলাদেশের পথে হাঁটছি, যেখানে প্রতিটি নাগরিকের আইনের শাসন ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা হবে।

নাহিদ বিশ্বাস প্রকাশ করেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের বহুদলীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। তিনি বলেন, নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান ও সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলা এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ