মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

মালিবাগ ও হাজীপাড়ায় মদের বার বন্ধের দাবিতে মানববন্ধন শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মালিবাগ ও হাজীপাড়া এলাকায় অবস্থিত মদের বার বন্ধের দাবিতে আগামী শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা রামপুরা, হাতিরঝিল ইমাম খতিব ও উলামা পরিষদ এবং তৌহিদী জনতার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সভাপতিত্ব পালন করবেন জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকার ভাইস প্রিন্সিপাল শায়খ মুফতী হাফীজুদ্দীন।

মানববন্ধনটি মালিবাগ রেলগেট থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত সড়কজুড়ে অনুষ্ঠিত হবে। মানববন্ধন সংশ্লিষ্টদের মৌলিক দাবি হলো, মালিবাগ ৪৪৮/এ ডি আই টি রোডে অবস্থিত ‘ক্যাপ্টেন চাইনিজ রেস্টুরেন্ট এন্ড বার’ এবং পশ্চিম হাজীপাড়া ডি আই টি রোডের ২৯ নম্বর বাড়িতে নামবিহীন মদের বারে দীর্ঘদিন ধরে যে মাদক ও নানা অসামাজিক কার্যকলাপ চলে আসছে তা স্থায়ীভাবে বন্ধ করা। কারণ এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এবং যুবসমাজসহ সাধারণ মানুষের চরিত্র ও জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, মাদক ও অশ্লীলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমাদের নৈতিক, ঈমানি ও সামাজিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামা প্রয়োজন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ