মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

‘ওসমান হাদির খুনিদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেছেন, ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা ও দেশীয় সংস্কৃতি রক্ষার আন্দোলনে অল্প সময়ে যে বার্তাটুকু ওসমান হাদি দিয়ে গেছেন, তা ভবিষ্যৎ বাংলাদেশপন্থী ও সুশাসনের রাজনীতির জন্য মাইলফলক হিসেবে কাজ করবে। তিনি বলেন, ওসমান হাদির মূল হত্যাকারীকে এখনো গ্রেফতার করা হয়নি এটা জাতির জন্য হতাশার কারণ। তিনি সরকারের প্রতি ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান।

গত সোমবার (২৯ ডিসেম্বর) খেলাফত মজলিস ইউকে নর্থ শাখা আয়োজিত এক নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

বার্মিংহাম আস্টনস্থ ইকবাল ব্যাংকুয়িটিং হল বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখা সভাপতি মুফতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও শাখা সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান সাবিরের পরিচালনায় অনুষ্ঠিত নাগরিক শোক সভায় কুরআন তিলাওয়াত করেন তরুণ জুলাই যুদ্ধা নুফায়েজ রাইয়্যান।লিখিত প্রবন্ধ পাঠ করেন সংগঠনের শাখা সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ, শহীদ হাদি স্মরণে স্বরচিত কবিতা পাঠ করেন সহ-সভাপতি কবি মুফিদুল গনি মাহতাব ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলহাজ্ব এনামুর রহমান, ব্যারিস্টার আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল, মুফতী হাফিজ মঈনুল ইসলাম রায়হান, এডভোকেট মুহাম্মাদ আল ইসলাম, ক্বারী মাওলানা মুহাম্মদ মুনির, মাওলানা দিলাওয়ার হোসাইন, হাফিজ মাওলানা শাহেদ আহমদ, আলহাজ্ব আব্দুল ওয়াদুদ, জনাব শফিকুল ইসলাম চঞ্চল, জনাব কলিমউল্লাহ বকুল, জনাব কাজী আলা উদ্দীন, হাফিজ হোসাইন আহমদ, মাওলানা উবায়দুল্লাহ, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা ইউসুফ বিন আকিল, মাওলানা নজরুল ইসলাম প্রমুখ ।

সভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ