মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

সর্বসাধারণের জন্য উন্মুক্ত খালেদা জিয়ার সমাধিস্থল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার স্বামী প্রয়াত সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরের দিকে সর্বসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এরপর থেকে নেতা-কর্মী ও সমর্থকরা কবর জিয়ারত করতে ছুটে আসছেন।

নতুন বছরের শুরুতেই সূর্য উঠার সঙ্গে সঙ্গে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভীড় বাড়তে থাকে জিয়া উদ্যান খালেদা জিয়ার সমাধিস্থল প্রাঙ্গণে। দিনভর সেখানে চলছে কোরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাত। কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে মানুষজন জানাচ্ছে তাদের আবেগ-অনুভূতির কথা। দোয়া করেন রুহের মাগফিরাত কামনায়। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও জানানো হচ্ছে শ্রদ্ধা। অশ্রুসিক্ত নয়নে কেউ তুলে ধরছেন প্রিয় নেত্রীর স্মৃতি, কেউ বা শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। সমাধি কমপ্লেক্সের চারপাশ এখন ফুলে ফুলে ঢাকা।

গতকাল বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে স্বামী সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় খালেদা জিয়াকে। তার আগে, জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে বেলা ৩টার দিকে তার জানাজা সম্পন্ন হয়।

দাফনের প্রক্রিয়া চলার সময় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোটভাই আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান, তার বড় মেয়ে জাহিয়া রহমান, ছোট মেয়ে জাফিরা রহমানসহ পরিবারের সদস্যরা, বিএনপির নেতা–কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাঁড়িয়ে শোক ও শ্রদ্ধা জানান।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ভোর ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে খালেদা জিয়ার মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ