মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সংবিধানে ‘বিসমিল্লাহ’ যুক্ত থাকায় আলাদা করে জুলাই সনদে সেটা উল্লেখ করা হয়নি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে সেই জুলাই সনদটাই সংবিধানে যুক্ত হয়ে যাবে। তাই যারা বলেন, গণভোটে ‘হ্যাঁ’ দিলে ঈমান থাকবে না তারা সংবিধান পড়েনি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে গণভোটের প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।

ধর্ম উপদেষ্টা বলেন, গণভোটে ‘হ্যাঁ’ দিলে দেশে সর্বগ্রাসী ফ্যাসিজম থাকবে না, দেশে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে। যে দলই যতই জনপ্রিয় হোক, তার নেতা দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এতে দেশে ফ্যাসিস্ট তৈরি হবে না।

ড. খালিদ হোসেন বলেন, অতীতে দেখেছি নির্বাচনের ভোট কেন্দ্রে ছাগল চরতো আর সামনের নির্বাচন হবে জনগণের ব্যাপক অংশগ্রহণমূলক।

এসময় গণভোটের প্রচার ও জনসচেতনতামূলক সভায় অংশ নেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, জনসাধারণ ও সর্বস্তরের মানুষ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ