মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনা অনুযায়ী গণভোটের ব্যানার, ফেস্টুন প্রদর্শন ও লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রচারণা চালাবেন মাদ্রাসা প্রধানরা।

বুধবার (২৮ জানুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিজস্ব ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করে। চিঠিটি সব সরকারি ও বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, ইবতেদায়ি প্রধানদের পাঠানো হয়েছে।

নির্দেশনায় জানানো হয়, গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে প্রচারিত লিফলেটের বক্তব্য ও বাংলাদেশ নির্বাচন কমিশন হতে সরবরাহকৃত তথ্যাদিযুক্ত ড্রপডাউন ব্যানার শিক্ষাপ্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে প্রদর্শন করবেন।

গণভোট বিষয়ে সচেতনতা তৈরি ও ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে গণভোটের উদ্দেশ্য, সময় ও ভোট প্রদানের নিয়ম তুলে ধরে প্রতিষ্ঠান প্রধানরা ব্যানার, ফেস্টুন, লিফলেটের মাধ্যমে সংশ্লিষ্ট মাদ্রাসায় প্রচারের ব্যবস্থা করবেন।

এ ছাড়া প্রতিষ্ঠানপ্রধানরা অভিভাবক সমাবেশ বা শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক অন্যান্য অনুষ্ঠান বা আয়োজনে গণভোট বিষয়ে সচেতনতা সংক্রান্ত বার্তা উপস্থাপন করবেন এবং শিক্ষার্থীদের মাধ্যমে গণভোট বিষয়ে পরিবারে সঠিক তথ্য পৌঁছাতে উদ্যোগ গ্রহণ করবেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ