মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

আল-হাইআতুল উলয়ার সদস্য হচ্ছেন মুফতি এছহাক মোহাম্মদ আবুল খায়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব ও আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের  স্থায়ী কমিটির সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজীর ইন্তেকালের পর আল-হাইয়ার সদস্য পদটি খালি হয়। এরই পরিপ্রেক্ষিতে কুরআন শিক্ষা বোর্ডের বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব মুফতি এছহাক মোহাম্মদ আবুল খায়েরকে পদটিতে মনোনয়নের প্রস্তাব চেয়ে কুরআন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুফতি রেজাউল করীম স্বাক্ষরিত একটি পত্র হাইআতুল উলয়ার চেয়ারম্যান বরাবর পাঠানো হয়। 

গত বছরের ১১ নভেম্বর কুরআন শিক্ষা বোর্ডের মজলিসে খাছ’র বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়ার পর প্রস্তাব পত্রটি পাঠানো হয় ।  

মনোনয়ন প্রস্তাব পত্রে বলা হয়, আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ এর স্থায়ী কমিটির সদস্য সদ্য মরহুম আল্লামা নূরুল হুদা ফয়েজী রহ. এর শূন্য পদে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মজলিসে খাছ’র সিদ্ধান্ত মোতাবেক ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে অত্র বোর্ডের পক্ষে স্থায়ী কমিটির সদস্য হিসেবে জনাব মুফতি সৈয়দ এছহাক মো: আবুল খায়েরকে মনোনয়ন প্রস্তাব করছি।

অদ্য হতে অত্র বোর্ডের পক্ষে তিনি আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ-এর বিভিন্ন দাপ্তরিক সভা, একাডেমিক ও প্রশাসনিক বৈঠকসমূহে প্রতিনিধিত্বশীল দায়িত্বপালনে অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, প্রবীণ রাজনীতিবিদ মাওলানা নুরুল হুদা ফয়েজী ১১ নভেম্বর (মঙ্গলবার) ২০২৫ ইন্তেকাল করেন। তিনি আল-হাইআতুল উলয়ার লিল জামি’আতিল কওমিয়া বাংলাদেশে’র স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

পাশাপাশি তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ-এর কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব ছিলেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ