মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩.৬৩ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে তিন বছর মেয়াদী ফাজিল (পাস) পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে মোট ৯৩.৬৩ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ভাইস-চ্যান্সেলরের কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ভাল ফলাফল ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা উপহার দেওয়া আমাদের দায়িত্ব ও আমানত। মাদরাসা শিক্ষাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আধুনিক ও কর্মমূখী শিক্ষা ব্যবস্থায় রূপ দিতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার মো. আইউব হোসেন, মাদরাসা পরিদর্শক মো. গিয়াস উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর তিন বর্ষে মোট এক লাখ ১৯ হাজার ৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে এক লাখ ১১ হাজার ৯৯৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। ফলাফল স্থগিত রয়েছে ৩০৯ জন শিক্ষার্থীর। পাসের হার প্রথম বর্ষে ৮৮ দশমিক ৮৪ শতাংশ, দ্বিতীয় বর্ষে ৯৬ দশমিক ৪২ শতাংশ ও তৃতীয় বর্ষে ৯৭ দশমিক ৭১ শতাংশ।

২০২৫ সালের  ২৫ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর  পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আগামী রোববার থেকে প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে। 

পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, যে সকল পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রয়েছে, তাদেরকে আবেদন করতে হবে না। পরবর্তী ৪৫ দিনের মধ্যে তা প্রকাশ করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ