মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

খেলাফত মজলিস প্রার্থীর সঙ্গে ইইউ পর্যবেক্ষক দলের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে খেলাফত মজলিসের প্রার্থীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশগ্রহণ করেন খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় ঐক্য সমর্থিত পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদ।

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন পরিবেশ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণ, ভোটারদের নিরাপত্তা, রাজনৈতিক সমান সুযোগ এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

ডা. জহির উদ্দিন আহমেদ ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলকে পটুয়াখালী-৪ আসনের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। তিনি একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকল পক্ষের দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া পর্যবেক্ষণে তাদের আগ্রহ ও অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়ক ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার উন্নয়নে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ