শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ফেব্রুয়ারির প্রথম ৪ দিনে রেমিট্যান্স এলো ৬ হাজার ১৭৩ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গতি সঞ্চার করে চলতি ফেব্রুয়ারির প্রথম চার দিনে প্রবাসীরা ৫০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ছয় হাজার ১৭৩ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই কথা জানান।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, এর মধ্যে কেবল গত বুধবার (৪ ফেব্রুয়ারি) এক দিনেই এসেছে দুই হাজার ১৯৬ কোটি টাকা।

আরিফ হোসেন বলেন, গত বছরের ফেব্রুয়ারির প্রথম চার দিনে প্রবাস আয় এসেছিল ৪২ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় এ বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহে ১৯ দশমিক ৮০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের ক্রমবর্ধমান আগ্রহই এই প্রবৃদ্ধির প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

বৈদেশিক আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা চলতি অর্থবছরের শুরু থেকেই লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট প্রবাস আয় এসেছে ১ হাজার ৯৯৩ কোটি ৯০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৬৩৮ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর সামগ্রিক রেমিট্যান্স আহরণে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, বৈধ পথে ডলারের বিনিময় হার বাজারমুখী করা এবং প্রবাসীদের জন্য রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করার সুফল মিলছে অর্থনীতিতে। বিশেষ করে ব্যাংকগুলো প্রতি ডলারে ১২২ টাকা পর্যন্ত অফার করায় হুন্ডি ছেড়ে বৈধ পথে টাকা পাঠানোর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ