শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৮ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :

ওসমান হাদির হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই অভ‍্যুত্থানের অন‍্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে, জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন শুক্রবার (৬ ফেব্রুয়ারি) OHCHR-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল (Note Verbale) প্রেরণ করেছে। উক্ত নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা কামনা করা হয়েছে।

জেনেভাস্থ বাংলাদেশ মিশন থেকে পাঠানো বার্তায় জানানো হয়, OHCHR থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে। বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করছে যে, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ