শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ঢাকায় এসেছেন কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে আন্তর্জাতিক সংগঠন কমনওয়েলথ পর্যবেক্ষক দলের প্রধান ও ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আদো ঢাকায় এসেছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় পৌঁছান তিনি।

নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান নানা আকুফো-আদো এক বার্তায় বলেন, গণতন্ত্র কমনওয়েলথের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যা এর সনদে অন্তর্ভুক্ত একটি মৌলিক বৈশ্বিক মূল্যবোধ। কমনওয়েলথের নীতিতে রয়েছে জনগণের স্বাধীনভাবে তাদের ইচ্ছা প্রকাশ এবং তাদের নিজস্ব রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থা নির্ধারণের অধিকার জনগণের কল্যাণ ও সমৃদ্ধির জন্য এই গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলো সমুন্নত রাখার আহ্বান জানাই।

এর আগে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসে। দলটি ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের নির্বাচন ও গণভোটের প্রস্তুতি ও পরিবেশ মূল্যায়ন করবে। এ দলের কাজ হল- প্রাথমিক পর্যবেক্ষণ, ভোটগ্রহণের দিন পর্যবেক্ষণ এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করা।

বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা কমনওয়েলথের এই বিশেষ দল ১৪ ফেব্রুয়ারি একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে, যা তাদের সার্বিক পর্যবেক্ষণ ও শুরুর ফলাফল তুলে ধরবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ