শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ব‍্যালট পেপার পৌঁছে গেছে ২৯৯ আসনে : ইসি সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজনৈতিক মেরুকরণ ও নানা অনিশ্চয়তার মেঘ কাটিয়ে অবশেষে ভোট উৎসবের দ্বারপ্রান্তে বাংলাদেশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার। এখন শুধু অপেক্ষা ব্যালটযুদ্ধের।

এ উপলক্ষে ২৯৯ আসনে ব‍্যালট পেপার চলে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ কথা জানান তিনি।  

ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, শতভাগ সুষ্ঠু ভোটার তালিকা গঠন করার সুযোগ হয়নি। তবে তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করা এবং মৃতদের কর্তন করা- এই বড় কাজ করা হয়েছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও চ‍্যালেঞ্জ ছিল। তবে ধাপে ধাপে ভোটগ্রহণের সময়ে আমরা পৌঁছে গেছি। 

ইসি সচিব বলেন, আমরা সত‍্যকে ধারণ ও লালন করার অনুরোধ করছি। অপতথ‍্য, অপপ্রচার থেকে একেবারেই দূরে থাকতে হবে।

ইসি সচিব আরও বলেন, সেল ফোন নিয়ে নীতিমালা জারি করা হয়েছিল, তবে তা প্রত‍্যাহার করা হবে। সংশোধিত আইন যেখানে প্রয়োজন সংযোজন-বিয়োজন করা হচ্ছে। যে যার জায়গা থেকে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করেছি, এটাই সফলতা বয়ে আনবে।  

তিনি আরও বলেন, ভোট গণনার ক্ষেত্রে পোস্টাল ব্যালটের গণনা সময়সাপেক্ষ, তবে কোনো অবস্থাতেই অতিরিক্ত বিলম্ব করা হবে না। 

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ