শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আবরারের জন্মদিন আর ভোট একইদিনে, আকাশেই এই গল্পের চিত্রনাট্য লেখা ছিলো'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। তাই নিজ ভোটকেন্দ্র বনানী বিদ্যানিকেতনে ভোট দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। ভোট দেয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন তিনি। 

আবরার ফাহাদকে স্মরণ করে পোস্টে তিনি লেখেন, আজ এক বিশেষ দিনে ইতিহাস রচিত হচ্ছে, অথচ সেই তাৎপর্য আমরা অনেকেই আগে বুঝতে পারিনি। আজ আবরার ফাহাদের জন্মদিন। আর একইদিনে বাংলাদেশ প্রত্যক্ষ করছে নজিরবিহীন ভোটার উপস্থিতি, উৎসবমুখর পরিবেশ ও নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

পোস্টে ফারুকী উল্লেখ করেন, এই নির্বাচন শুধু একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার প্রক্রিয়া নয়; বরং এটি এমন একটি দিন হিসেবে ইতিহাসে চিহ্নিত হতে পারে, যেদিন বাংলাদেশের মানুষ আনুষ্ঠানিকভাবে নিজেদের দেশের মালিকানা নিজেরাই গ্রহণ করেছে। তার ভাষায়, এই ঘটনাপ্রবাহের সঙ্গে আবরার ফাহাদের জন্মদিনের মিল কাকতালীয়, তবে মনে হয়, কোনো এক অদৃশ্য শক্তি আকাশেই এই গল্পের চিত্রনাট্য লিখে রেখেছিলো।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ