শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম।

শুক্রবার ( ১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে আনোয়ার ইব্রাহিম এক বার্তায় লিখেন, ‘নির্বাচনী জয়ের জন্য আমি জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের বিজয়: অসাধারণ চ্যালেঞ্জের সময় পার করেও, বাংলাদেশি জনগণ ভোট বাক্সে স্পষ্টভাবে কথা বলেছেন।’

‘এই গুরুত্বপূর্ণ উত্তরণে প্রধান উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব পালন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে যাওয়া নিশ্চিত করার জন্য আমি আমার প্রিয় বন্ধু ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

‘মালয়েশিয়া আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন শক্তি যোগাতে নতুন বাংলাদেশি নেতৃত্বের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশের জনগণের প্রতি আমাদের উষ্ণ শুভেচ্ছা জানাতে আমি মালয়েশিয়ার সঙ্গে যোগ দিই।’

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ