শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

জাতীয় নির্বাচন ও গণভোটকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সকল রাজনৈতিক পক্ষকে জাতীয় ঐক্য জোরদার করতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার ( ১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান।

নির্বাচনের মাধ্যমে সৃষ্ট ইতিবাচক স্রোত কাজে লাগিয়ে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী করতে সব রাজনৈতিক অংশীজনের প্রতি আহ্বান জানান জাতিসংঘ প্রধান। আইনের শাসন সমুন্নত রাখা এবং সংখ্যালঘুদের সুরক্ষাসহ সকল নাগরিকের পূর্ণ মানবাধিকার নিশ্চিত করার ওপর জোর দেন জাতিসংঘ মহাসচিব।

আগামী দিনগুলোতে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি তার গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ ও সামাজিক সম্প্রীতি জোরদারের অব্যাহত প্রচেষ্টায় সমর্থন পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ