মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮


হাজিদের সেবা দিলে পুরস্কার, কষ্ট দিলে শাস্তি: ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, সুন্দর ও সুষ্ঠুভাবে হাজিদেরকে সেবা দিলে এজেন্সিকে পুরস্কৃত করা হবে। হাজিদেরকে কষ্ট দিলে শাস্তি পেতে হবে। 

শনিবার (২৮ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পুলিশ কনভেনশন হলে হজ এজেন্সিজ এসোসিযেশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। 

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা হলেন আল্লাহর মেহমান। তাদেরকে সর্বোত্তম সেবা দিতে হবে। তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তাদের সঙ্গে কোনো অন্যায় করা যাবে না।  

ইফতারের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ইফতার আল্লাহর হুকুম। এ হুকুম সঠিক সময়ে পালন করতে হবে।  

নিজেকে খাদেম আখ্যায়িত করে কায়কোবাদ বলেন, খাদেম হিসেবে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের সেবা করার চেষ্টা করে যাব। আপনাদের সন্তুষ্টির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার চেষ্টা করব। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সেই দায়িত্ব পালনের চেষ্টা করে যাব। 

হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভিডিওকলে বিশেষ অতিথির বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আয়াতুল ইসলাম ও হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার বক্তব্য দেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ