মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮


২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ ইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের কেন্দ্রেভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৪ মার্চ) নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

ইসি কর্মকর্তা জানান, দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। যার মধ্যে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছিল। ওই ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করা হয়েছে। 

তিনি আরও জানান, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার পর এ আসনের ফলাফল ঘোষণা করা হবে।

শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল করা হয়েছে। ওই আসনের ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়নি, যা আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। একইদিনে তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনেরও উপ-নির্বাচন হবে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ