শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ‘মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহ ও রাসুলকে খুশি করা’ হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল যুক্তরাজ্য-স্পেন সায়েদাবাদে অবৈধ ১০০ বাস কাউন্টার সিলগালা

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারি ছুটির দিনেও প্রধান স্থাপনা ও ডিপো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি শুক্রবার ও শনিবারও বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা ও ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিসি জানায়, দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থা সচল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনা অনুযায়ী, বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা খোলা রেখে নিয়মিত তেল সরবরাহ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে বিপিসি আরও জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী বিদেশ থেকে নিয়মিত তেল আমদানি করা হচ্ছে। আমদানিকৃত জ্বালানি তেল প্রধান স্থাপনা থেকে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে দেশের বিভিন্ন ডিপোতে পাঠানো হচ্ছে এবং সেখান থেকে ফিলিং স্টেশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হচ্ছে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর জ্বালানি সরবরাহ নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়। এর ফলে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড় বাড়তে দেখা যায় এবং স্বাভাবিক সময়ের তুলনায় জ্বালানি তেলের বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। এ পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এর আগে বিপিসি ফিলিং স্টেশনগুলোতে তেল বিক্রির পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছিল। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের জন্য দৈনিক তেল ক্রয়ের সীমা নির্ধারণ করে দেওয়া হয়।

বিপিসির কর্মকর্তারা বলছেন, ছুটির দিনেও ডিপো খোলা রাখলে জ্বালানি তেল পরিবহন ও সরবরাহ কার্যক্রম আরও দ্রুততর হবে। এতে ফিলিং স্টেশনগুলোর ওপর চাপ কমবে এবং সামগ্রিক সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এটি সহায়ক হবে।

এ বিষয়ে বিপিসির সচিব শাহিনা সুলতানা জানিয়েছেন, তেল সরবরাহ স্বাভাবিক রাখতে এখন থেকে প্রতি শুক্রবার ও শনিবারও ডিপো খোলা থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ