শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ‘মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহ ও রাসুলকে খুশি করা’ হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল যুক্তরাজ্য-স্পেন সায়েদাবাদে অবৈধ ১০০ বাস কাউন্টার সিলগালা

কাউন্টারে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

এবারের ঈদযাত্রা হয়রানি মুক্ত করতে প্রত্যেকটি বাস কাউন্টারে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে বলে বাস সংশ্লিষ্টদের জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ সরওয়ার।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলীতে গণপরিবহন চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার বলেন, ঈদের সময় কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে। যেকোনো লক্কর-ঝক্কর বাস রাস্তায় যাতে না নামে সেজন্য মোবাইল কোর্ট চলবে।

এসময় ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার আনিছুর রহমান বলেন, বিআরটিএ চার্টে উল্লেখিত ভাড়ার চেয়ে বেশি নিলে ওই গাড়ির রুট পারমিট বাতিল করা হবে।

ডিএমপি কমিশনার বলেন, এবার ঈদে টার্মিনালসহ মহানগরীতে ব্যাপক সংখ্যক ডিবি, সোয়াতসহ ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রাক-লরি চলাচল বন্ধ রাখা হবে। কোনো অবস্থাতেই যাত্রীদের হয়রানি করা যাবে না।

তিনি আরো বলেন, এবার যাত্রীদের হয়রানি বন্ধে বাস টার্মিনালগুলোতে হেল্প ডেস্ক করা হয়েছে। আমরা এই হেল্পডেস্কগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে দেবেন। যাতে প্রত্যেক যাত্রী জানে কী পরিমাণ ভাড়া দিতে হবে। এই ঈদে এক কোটির বেশি লোক বিভিন্ন জেলায় যাবে। অন্যদিকে ২০ থেকে ২৫ লাখ লোক অন্যান্য জেলা থেকে ঢাকায় আসবে। এই ব্যবস্থাটাকে সহজ ও নিরপদ করার জন্যই আজকের এই সভা।

ঢাকা থেকে বের হওয়ার জন্য ছয় থেকে সাতটি রাস্তা বা পয়েন্ট এড়িয়ে চলার পরামর্শ দিয়ে ভারপ্রাপ্ত কশিমনার বলেন, এবার ঈদে গাবতলীর আমিনবাজার, উত্তরা, ডেমরা, চট্টগ্রাম রোড ও যাত্রাবাড়ী সড়ক অন্যান্য যানবাহনগুলো যাতে চাপ প্রয়োগ না করে তারা যেনো এসব রোড এড়িয়ে চলে। আপনাদের সুবিধার জন্য সরকার আরেকটা কাজ করেছে ঈদের আগে ও পরে মহাসড়কে ট্রাক, লড়ি ও কাভার্ডভ্যান বন্ধ করেছে। বাস সেক্টরে বা অন্য সেক্টরে চাঁদাবাজির জন্য আপনারা যে ক্ষতির শিকার হন; সেটা নিয়ে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ