বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

এ-সময় নাহিদ ইসলাম বলেন, অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্রশিবির করুক, ছাত্রলীগ করুক এটা আমাদের কাছে মুখ্য নয়। যে এনসিপিতে আসবে, সে এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে।

তবে যারা ফ্যাসিজমের সঙ্গে যুক্ত ছিলো, গণহত্যায় অংশগ্রহণ করেছে, চাঁদাবাজ বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেউ কখনোই এনসিপিতে আসতে পারবে না।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যাতে কোনো স্বৈরতন্ত্রের উদ্ভব না ঘটে এ জন্য তরুণদের ভূমিকা রাখতে হবে। সংস্কারের পক্ষে বাংলাদেশের মানুষ গণভোটে যে রায় দিয়েছে সেই রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ