সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

‘তেলের দাম বৃদ্ধি জীবনযাত্রা আরও কঠিন করে তুলবে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, তেলের দাম বৃদ্ধির সাথে নিত্যপণ্যের দাম, যোগাযোগ খরচসহ জীবনযাত্রার প্রতিটি কাজ জড়িত। তেলের দাম বৃদ্ধি হলে সকল কিছুর দাম বাড়ে। যার সরাসরি প্রভাব পড়ে নিম্ন ও মধ্যবিত্তের ওপরে; যাদের আয় সীমিত। এর মাধ্যমে জীবনযাত্রা আরেও দুর্বিসহ হয়ে উঠবে।

রোববার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, বৈশ্বিক সমস্যা মোকাবিলায় তেলের দামবৃদ্ধি করে সমস্যার বোঝা জনগণের ওপরে চাপানো একটি সহজ ও বহুল প্রচলিত পন্থা। আমরা সরকারের প্রতি আহ্বান করবো, বৈশ্বিক সমস্যার সমাধানে নিম্ন ও মধ্যবিত্তকে বলির পাঁঠা বানাবেন না বরং বিকল্প উপায় খুঁজে বের করার প্রতি মনোযোগী হন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, তেলের দাম লিটার প্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রথমত, লিটার প্রতি একসাথে ১৫-২০ টাকা বৃদ্ধি সকল ক্ষেত্রে অনেক বড় চাপ তৈরি করবে। দ্বিতীয়ত, একদল অসাধু ব্যবসায়ী এর অপব্যবহার করে আনুপাতিক হারে অনেক বেশি মূল্যবৃদ্ধি করে জনজীবনকে আরো কঠিন করে তুলবে। আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা বলে, সরকারের তদারকি ও দক্ষতার অভাবে অসৎ ব্যবসায়ীরা তাদের অপকর্মে সফলতাও পাবে। তাই সরকারকে বলবো, প্রশাসনের সকল শক্তি ব্যবহার করে প্রতিটি ক্ষেত্রে নজরদারি করুন। তদারকি করুন। কেউ যেনো তেলের মূল্যবৃদ্ধির অসৎ ব্যবহার করতে না পারে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ