দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের জন্য নতুন শর্ত আরোপ করেছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের জন্য শরহে বেকায়া ও মেশকাত জামাতের মাঝে কমপক্ষে এক বছর (হেদায়া ও জালালাইন জামাতের) পাঠগ্রহণ আবশ্যক বলে জানিয়েছে বোর্ডটি।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে চেয়ারম্যানের নির্দেশে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান আল-হাইআর অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪৪৮ হিজরি/২০২৭ ঈসাব্দের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধনের জন্য—
১| ৬ বোর্ডের যেকোনো বোর্ড হতে সানাবিয়্যা উলইয়া সানিয়া (শরহে বেকায়া) জামাতে এবং ফজিলত সানিয়া (মেশকাত) জামাতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামলূক|
ছাত্রীদের ক্ষেত্রে সানাবিয়্যা সানিয়া জামাতে এবং ফজিলত সানিয়া জামাতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামলূক|
২| সানাবিয়্যা উলইয়া সানিয়া এবং ফজিলত সানিয়ার মাঝে মধ্যবর্তী জামাতের ধারাবাহিকতা বজায় থাকতে হবে অর্থাৎ শরহে বেকায়া ও মেশকাত জামাতের মাঝে কমপক্ষে ১ বছর (হেদায়া ও জালালাইন জামাতের) পাঠগ্রহণ থাকতে হবে|
জেডএম/
