শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, তৈরি পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে। সরকার শ্রমবান্ধব নীতিমালাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। আশা করি, আলাপ-আলোচনা ও সবকিছু বিবেচনার মাধ্যমে মজুরি বোর্ড যৌক্তিক, ন্যায্য ও ন্যায়সংগত মজুরি নির্ধারণ করবে।

রোববার (২২ নভেম্বর) সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দ্বিতীয় বার্ষিক আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য গবেষণা কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, শ্রমিক পক্ষ, মালিক পক্ষ এবং নিরপেক্ষ প্রতিনিধিদের ওপর আস্থা রাখতে চায় সরকার। তারা যত দ্রুত সম্ভব মজুরি নির্ধারণ করবেন, এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। সরকারের লক্ষ্য শ্রমিকেরা যেন ভালো থাকেন। শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হলে দেশের ভাগ্য পরিবর্তন হবে।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে কিছু কিছু জায়গায় অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। এর পেছনে রাজনৈতিক উসকানি এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে। সরকার অত্যন্ত আন্তরিকতা ও সর্বোচ্চ সহনশীলতার সঙ্গে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করতে চাইছে। এই দেশ আমাদের সবার, দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্বও সবার।

এ সময় কনফারেন্সে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, তৈরি পোশাক খাতে যে অস্থিরতা দেখা যাচ্ছে, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর লক্ষ্য এ শিল্প এবং বাংলাদেশকে বিপদে ফেলা। এই সেক্টরকে রক্ষা করার দায়িত্ব সবার, শুধু সরকার, শ্রমিক বা মালিকদের নয়। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, যাতে শ্রমিকদের ন্যায্য দাবিগুলো পূরণ করা যায়।

তিন বলেন, এ বছর যে বাজেট দেয়া হয়েছে, সেটি শ্রমিকবান্ধব এবং গার্মেন্টস শিল্পবান্ধব বাজেট। এ ধরনের কর্মকাণ্ডে প্রতীয়মান হয়, যারা এর পেছনে রয়েছে তারা বাংলাদেশের পোশাক খাত ধ্বংস করতে চায় এবং নারীর ক্ষমতায়নকে অস্বীকার করে। তারা ভবিষ্যতে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ