বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শাপলা চত্বরের ঘটনা ভুলে যাওয়ার মতো নয়: ইশরাক হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আলেম সমাজের ওপর বিগত ১৭ বছরে চালানো নির্যাতন-নিপীড়ন, অপমান ও হত্যাকাণ্ডের কথা ভুলে যাওয়ার নয় বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, শাপলাচত্বরের ঘটনা এখনো মানুষের স্মৃতিতে অমলিন। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে আন্দোলনেও আলেম সমাজের ওপর বর্বর নির্যাতন ও গুলি চালানো হয়েছিল।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদরাসার ২০ সালা দস্তারবন্দী মহাসম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, বিগত ১৭ বছরে বাংলাদেশে আলেম সমাজকে যেভাবে অপমান, অপদস্ত ও হেয়প্রতিপন্ন করা হয়েছে এবং হত্যা করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। শাপলা চত্বরের ঘটনা এখনো ভুলে যাওয়ার মতো নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে আন্দোলনে আলেম সমাজ যে ভূমিকা রেখেছিল, সে সময় তাদের ওপর বর্বর নির্যাতন চালানো হয়েছিল এবং গুলি করা হয়েছিল।

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, বিগত দিনে যারাই ধর্মকে নিয়ে, আপনাদের নিয়ে রাজনীতি করেছে, তারা অত্যন্ত ঘৃণিত ও জঘন্য অপরাধ করেছে।

ফরিদাবাদ মাদরাসা এলাকার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আলেম-ওলামাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে ইশরাক বলেন, আপনারা আমাকে নির্বাচন করে আপনাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। ইনশাআল্লাহ, কথা দিচ্ছি, একজন মুসলমানের সন্তান হিসেবে আমার যে দায়িত্ব রয়েছে, তা আমি সবসময় আলেম-ওলামা ও আমাদের মুরুব্বিদের পরামর্শ নিয়ে পালন করব।

তিনি আরও বলেন, বাংলাদেশকে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। যাতে প্রতিবেশী কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের ওপর অত্যাচার-নির্যাতন চালাতে কিংবা দেশকে দাস রাষ্ট্রে পরিণত করতে না পারে।

বক্তব্যের একপর্যায়ে নিজের প্রয়াত বাবার জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান ইশরাক হোসেন। মহান আল্লাহ যেন তার বাবার ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতবাসী করেন, সে জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ